ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬

শৈলকুপা থানায় ঘুষের অভিযোগে ৩ পুলিশ সদস্য ক্লোজড


এপ্রিল ৩, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ঝিনাইদহের শৈলকুপায় আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে শৈলকুপা থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) রাত ৮টায় তাদের ক্লোজ করার এ আদেশ দেওয়া হয়।প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, উপপরিদর্শক (এসআই) আজগর ফারাজী এবং কনস্টেবল প্রান্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত ওই পুলিশ সদস্যরা সিভিল পোশাকে শৈলকুপা পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেন। পরবর্তীতে ওই আসামির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক সত্যতার ভিত্তিতে আজ তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।