ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি!


এপ্রিল ৯, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   ‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চরম সংকট বিরাজ করছে। উপজেলার মোট ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৮৭ জন। ফলে ৯৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মাধ্যমে, যা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

‎শৈলকুপা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো হলেও এতে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। যার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা প্রদানের অনিশ্চয়তা দেখা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।