

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শৈলকুপা উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে। এ ঘটনায় বাড়িঘর ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নে বিএনপি সমর্থিত যুবদল নেতা সাদাত ও জাহিদ গ্রুপের মধ্যে চরম বিরোধ ও চাপা উত্তেজনা চলছিল, যা অবশেষে সহিংস রূপ নেয়। নিহত বৃদ্ধ যুবদল নেতা জাহিদ গ্রুপের সমর্থক বলে জানা গেছে।সহিংসতা মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭