

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় খুচরা সার বিক্রেতা ও সার ডিলারদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয় । সারের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।২৫ এপ্রিল,২০২৬ রোজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময়ে আরো উপস্থিত ছিল জনাব মিলন কুমার ঘোষ, উপসহকারী কৃষি কর্মকর্তা, শৈলকুপা।
দণ্ডপ্রাপ্তরা হলেন ধলহচন্দ্র ইউনিয়নের সার ডিলার নিধির সাহা এবং উমেদপুর ইউনিয়নের সার ডিলার নায়েব আলী জদ্দার।এসময় সরকারি নিয়ম অমান্য করে অতিরিক্ত সার মজুদ করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারায় বর্ণিত অপরাধে তাঁদের এই ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭