

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সামনে বর্ষা মৌসুম আসছে এবং বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় আগাম কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় পরিকল্পিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তাকে অবহিত করা হয়েছে।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। এটি ছিল সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম বৈঠক।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭