

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করা হয়। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনর্খনন’ কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর বহনকারী বিশেষ ফ্লাইট যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সড়কপথে শার্শার উদ্দেশ্যে যাত্রাকালে পথের দু’পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে তাকে অভিনন্দন জানান।
শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল প্রত্যাশিত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সফরের শেষ অংশে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এ জনসভাকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ দেখা গেছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭