

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হলো দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং জনগণকে সুস্থ রাখতে সচেতনতা বৃদ্ধি করা।
সোমবার (২৭ এপ্রিল) যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে একটি সুস্থ জনগোষ্ঠী গড়ে তোলা অত্যন্ত জরুরি। সুস্থ জাতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭