

মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: সাভারে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা (বীজ ও সার) বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাভারের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য জনাব আমানউল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে দেশের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সাভার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় স্থানীয় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে। মূলত আউশ চাষে কৃষকদের আগ্রহী করে তুলতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েকশ সুফলভোগী কৃষক।বিতরণ শেষে কৃষকরা জানান, সময়মতো উন্নত মানের বীজ ও সার পাওয়ায় তারা আউশ আবাদে উৎসাহিত হচ্ছেন এবং এতে তাদের উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭