স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। তার সঙ্গে আরও ১০ জন সদস্য নিয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তিন মাস মেয়াদের জন্য এই এডহক কমিটি গঠন করা হয়েছে।
বিসিবিতে অনিয়মের অভিযোগ ওঠার পর গত মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর অনুমোদনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান-এর নেতৃত্বে সেই কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দেয়। এরপরই এনএসসি আগের কমিটি ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করে।
নতুন কমিটির সদস্যরা হলেন—রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

