

স্টাফ রিপোর্টার: নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।এ লক্ষ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নের মাধ্যমে একটি শক্তিশালী পরিবার এবং সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে বিশেষ সহায়তার আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও জানান, এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো নির্দিষ্ট ভর্তুকি, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক সহায়তা পাবে। বিশেষ করে নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা তুলে দিয়ে পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা আরও শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই নির্বাচিত উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়।বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলেও জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭