ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্তে অভিযান, ১৪ মামলায় জরিমানা ২ লাখ ৭৭ হাজার টাকা


এপ্রিল ৬, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোট ১৪টি মামলায় ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।‎সোমবার (৬ এপ্রিল) সকালে নবীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।উপজেলা প্রশাসন জানায়, বাজার এলাকায় সড়কের পাশে অবৈধভাবে ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী রাখার কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। এ প্রেক্ষিতে জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।‎অভিযানে সড়ক দখল করে বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী রাখার অভিযোগে ১৪ জনকে পৃথকভাবে আসামি করে মামলা করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।‎উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।