

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মজুত থাকা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেন রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের মজুত ১৬ হাজার টন।
তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন সম্ভাব্য উৎস থেকে তেল সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা সাপেক্ষে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭