

স্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তার জামিন মঞ্জুর করলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতে জামিন পান আইভী, তবে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোর জামিনও স্থগিত হয়ে যায়।
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে পুলিশ আবেদন করে। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুর করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭