

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ী সরকারি প্রাইমারি স্কুলের দপ্তরী কাম নৈশ্যপ্রহরী সাইফুল ইসলাম বিলিয়ন ২ মাসের উপরে অনুপস্থিত রয়েছে। দপ্তররির অনুপস্থিত থাকার কারণে বিদ্যালয় খোলা বন্ধ করা পরিস্কার,পরিচ্ছন্ন সবকিছুই করতে হচ্ছে শিক্ষকদের। এছাড়া স্কুলের কোমলমতি শিশুদের দিয়ে অফিসের পানি টানা, ঝাড়ু দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।
তবে কি কারণে দপ্তরি অনুপস্থিত তা জানেন না বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ভৌমিক। দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে রাতে পাহারা না দেওয়াতে বিদ্যালয়ের ভবন অনিরাপদ হয়ে উঠেছে। এমনকি হাজিরা খাতা লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে দপ্তরি সাইফুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেন,স্কুলের দপ্তরির নামে গ্রামে একাধিক এজাহার ভুক্ত মামলা রয়েছে, সে এলাকায় মারামারি বিবাদের সাথে জড়িত। বহু মানুষের ক্ষয়ক্ষতি করেছে সেকারণেই সে স্কুলে আসছে না। আমরা স্কুল ও শিক্ষার্থীদের স্বার্থে এমন দপ্তরির অপসারণ চাই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭