

স্টাফ রিপোর্টার: ‘তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই—সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে,’ এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান, যিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।
সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণে আইন প্রণয়ন করা, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, নবীন সংসদ সদস্য হিসেবেও তিনি সুস্থ রাজনৈতিক চর্চার প্রত্যাশা করেন এবং জনগণের ট্যাক্সের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত সংসদ থেকে জাতির জন্য উল্লেখযোগ্য কোনো ইতিবাচক ফলাফল আসেনি। দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে তিনি মন্তব্য করেন, গোটা ব্যবস্থাই এখন ‘গোঁজামিল’ ও ‘টপ-ড্রেসিং’-এর ওপর নির্ভর করে চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭