

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (এফএলএন) বিষয়ে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ডিপিইও নুরুল হাচান, এডিসি মুন্সীগঞ্জ (শিক্ষা) মো. শরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার,ওসি (তদন্ত) কাজি মাসুদ রানা,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বক্তারা শিক্ষকদের আরও দায়িত্বশীল হয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭