

টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন “নিরাপদ সড়ক চাই” সংগঠনের নেতৃবৃন্দ।বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে ইউএনও তাহমিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। “নিরাপদ সড়ক চাই” নেতৃবৃন্দ টঙ্গীবাড়ীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।এসময় “নিরাপদ সড়ক চাই” টঙ্গীবাড়ী শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭