

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: "উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।উদ্বোধনী বক্তব্যে ইউএনও তাহমিনা আক্তার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন একটি দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মোঃ মোর্তেজা এহসান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী উপস্থাপন করে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কাজের ভূয়সী প্রশংসা করেন।উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, কুইজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭