

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্স (জিসাফো)-এর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।শনিবার ১১ই এপ্রিল ২০২৬ইং সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে তারা প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশের কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংগঠনের সফলতা কামনা করা হয়।
এ সময় জিসাফোর অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, “জিসাফোকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবো।”তরুণদের সম্পৃক্ত করে ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭