

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম কার্যদিবসে এসব বিল উত্থাপন করা হয়। বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে সংসদে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও পরিমার্জন করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে। সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর ক্ষেত্রে বিশেষ কমিটি এগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, ২০২৬; আমানত সুরক্ষা বিল, ২০২৬; এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত বিল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭