

টঙ্গীবাড়ী প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।
এসময় বক্তারা বলেন, ক্রীড়া চর্চা একটি জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭