ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে নীতিবান শিশু, সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


এপ্রিল ১৩, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ”প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১২ এপ্রিল রবিবার ২০২৬ ইং বিকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার,মোঃ মাহমুদুন্নবী, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনাজ খাতুন, সেলিম আহমেদ, সাদিকুল ইসলাম, সারোয়ার আলম, আসাদুজ্জামান ও মোঃ রিপন আলী।

সভায় উপজেলার ১৫টি “নীতিবান শিশু স্কুল”-এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।