স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে।এসময় বিভিন্ন অপরাধে ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ৩১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (২৯ মার্চ) উপজেলার বোয়ালিয়া (গাইবান্ধা মোড়) এলাকায় এ চেকপোস্ট বসানো হয়।ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন থানা পুলিশের মোবাইল টিম-১ ও টিম-২। সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

