ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার


এপ্রিল ৯, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   চলতি এপ্রিল মাসের প্রথম আট দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯৭ দশমিক ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ১১ হাজার ৮৯৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭৭ দশমিক ৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক–এর তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংস্থাটির মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার। সে হিসাবে বছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ দশমিক ৫ শতাংশ।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়তে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা ধরে রাখতে সহায়ক হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।