ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা


মার্চ ৩০, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দুই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানান নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

এছাড়া, ওইদিন সাধারণ ছুটি ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।