স্টাফ রিপোর্টার: দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।
ব্যারিস্টার কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতাও করেছেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

