ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

হোসেনপুরে মোবাইল কোর্ট অভিযান, ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা


মার্চ ১, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং অবৈধ পণ্য বিক্রিরোধে রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।অভিযান পরিচালনা করেন মোহসী মাসনাদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের বিভিন্ন দোকান তদারকি করা হয়। অবৈধ ও অননুমোদিত পণ্য রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের পাশাপাশি কাপড়ের দোকানেও অভিযান চালানো হয়। অভিযানে লক্ষ্য রাখা হয়েছে যে, বাজারে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করা বা অনুমোদনবিহীন পণ্য বিক্রি না হয়।মোহসী মাসনাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, বাজারে এই ধরনের অভিযান ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা। তারা আশা করছেন, ভবিষ্যতেও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।