

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।রোববার (২২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
জব্দ করা গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার ও স্থানীয় জনগণের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭