স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছু পর রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন করেন এবং এর পরপরই শুরু হয় মনোমুগ্ধকর মার্চপাস্ট।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে চিত্তাকর্ষক ফ্লাই পাস্ট। কুচকাওয়াজ ও আকাশপথের প্রদর্শনী উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী।
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

