

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রদ্ধা নিবেদন করেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গফফার মোল্লা, শ্রীপুর ইউনিয়ন বিএনপির নেতা শাহাদাৎ হোসেন সেলিম, তারাপুরের শাহ্ কিবরিয়া নয়ন,হাসান আলী, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭