ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে দুস্থ ও অসহায় পরিবারের বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপক অনিয়োম


মার্চ ১৬, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি:   প্রতি বছরের ন্যায় এবছরেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৭১ হাজার ৮৮ জন দুস্থ ও অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ১০ কেজি করে চাল দুস্থদের বদলে সচ্ছল ব্যক্তিদের মাঝে বিতরণসহ ব্যাপারীদের নিকট বিক্রয়ের অভিযোগ উঠেছে।সোমবার (১৬ মার্চ) উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণে বিভিন্ন অনিয়োমের বিষয় সাংবাদিকদের জানায়। গত শুক্রবার (১৩ মার্চ) উপজেলার সকল ইউনিয়নে বিতরণ কর্মসূচি শেষ হয়। এতে ব্যাপক অনিয়োম পাওয়া গেছে। রবিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে অজ্ঞাত এক ব্যাপরীর নিকট ২ হাজার ১০০ কেজি ভিজিএফ এর চাল আটক করে স্থানীয়রা। বিষয়টি এলাকায় জানা জানি হলে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের সচিব চাল গুলো জব্দ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এবিষয়ে চালের ব্যাপারীকে পাওয়া যায়নি।
গত শুক্রবার (১৩ মার্চ) শান্তিরাম ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণের ১২ বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে একটি অটো-ভ্যানে করে চালের বস্তাগুলো সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা আটক করেন। আটককৃত ভ্যান চালকের জিজ্ঞাসা করলে তিনি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের নির্দেশে ভুট্টু ব্যাপারী’ নামে এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার বিষয় শিকার করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়ে আটককৃত চাল জব্দ করেন। এছাড়াও স্থানীয়রা অভিযোগ করেন ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল বিতরণে পচা, দুর্গন্ধযুক্ত ও জমাট বাঁধা খাওয়ার অযোগ্য চাল এবং ওজনে কম দিয়ে বিতরণ করা হয়। একেই দিনে উপজেলার পৌরসভায় ভিজিএফ আর ১০ কেজি করে চাল বিতরণ হয়। এতে স্থানীয়রা অভিযোগ করেন ঈদ উপহার উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ১০ কেজি করে চাল দুস্থদের বদলে সচ্ছল ব্যক্তিদের মাঝে করা হয়েছে। এতে করে দুস্থদের বঞ্চিত করে সচ্ছল পরিবারের ব্যক্তিদের দেওয়া হয়েছে তারা দাবী করেন।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, স্থানীয়রা অভিযোগ করেন ঈদ উপহার উপলক্ষে দুস্থদের বরাদ্দকৃত ভিজিএফ এর ১০ কেজি করে চাল কিছু অসাধু ব্যাপারী গোপনে চাল নিয়ে যাওয়ার সময় চাল আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে চালের বস্তা গুলি জব্দ করি। জব্দকৃত চালের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। পাচারের সাথে জড়িত মূল হোতা কে বা এর সাথে চেয়ারম্যানের সরাসরি কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি জানান, সরকারি ত্রাণের চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।