

মো আলামিন (সাভার) থানা প্রতিনিধি: সাভারের সংবাদকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন সাভার প্রেস ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মার্চ, শনিবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রথম সারির গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলা ঘটে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন:সাভার উপজেলার সাবেক মেয়র রেফাত উল্লাহ। ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম।সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বদিউল রহমান বদি। সাভার পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী। সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সাভারে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ ও তরুণ সংবাদকর্মীরা অংশ নেন। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে এবং স্থানীয় জনমানুষের সমস্যা সমাধানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭