

মো আলামিন (সাভার) প্রতিনিধি: সাভার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাত দখল করে পুনরায় হকার বসানোকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের বিপরীতে মহাসড়ক পুনরায় দখলের ডাক দিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্থানীয় পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আন্দোলনের ঘোষণা দেন।
তিনি দাবি করেন, হকারদের উচ্ছেদ নয়, বরং পুনরায় তাদের বসানোর দাবিতে মহাসড়কে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি উস্কানিমূলক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আগামী ২ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনের ডাক দিয়েছেন। পোস্টে তিনি কেবল প্রশাসন নয়, নিজ দলের কিছু নেতারও কড়া সমালোচনা করেছেন।
তিনি উল্লেখ করেন, অনেক নেতা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করলেও প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ান না। মহাসড়ক দখল করে হকার বসানোর এই অনড় অবস্থানের পেছনে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত কোনো স্বার্থ বা চাঁদাবাজির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে সাভারবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখাদিয়েছে।
স্থানীয়দের ধারণা, হকারদের থেকে প্রাপ্ত মাসোহারা নিশ্চিত করতেই তিনি জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা দখলের চেষ্টা করছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানান: মহাসড়কের ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে।আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো বিশৃঙ্খলা দমনে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জাহাঙ্গীর আলমের এমন বিতর্কিত ও জনবিরোধী বক্তব্যে বিব্রত স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও। সাধারণ জনগণ এবং দলের একাংশ তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭