স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের সমর্থনে তিনি সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেন।
সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটির প্রতি পূর্ণ সমর্থন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাবটি সমর্থন করেন বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই পরে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

