ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের


মার্চ ১১, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। তবে বিএনপি কী কারণে এই কাজটি করছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়।”তিনি আরও জানান, আসন্ন অধিবেশনে ডেপুটি স্পিকার পদ নিয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে সংসদ ভবনে উপস্থিত জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ সম্পর্কে জামায়াত তাদের অবস্থান জানাবে।বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে সংসদকে জনগণের জন্য কার্যকর ও অর্থবহ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।