আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল আখতারুজ্জামান সহযোগিতা এবং শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে এস আই বিএম মনিরুজ্জামান, এস আই আজগর ফরাজি, এএস আই আইনাল,এএস আই আলামিন গাজী,এএস আই আনিস উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামে রাত বারেটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় হেতামপুর গ্রামে জনৈক আসাদ এর চায়ের দোকান থেকে ৭ জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯’শ ৪০ টাকা জব্দ করেন। আটককৃতরা হলেন,হেতামপুর গ্রামের শাহাবুদ্দিন (৩৮), পিতা-নুরুল ইসলাম, বিকর্ন শিকদার (২৬), পিতা-বিশ্বজিৎ শিকদার, মোঃ আসাদ (৩৩), পিতা- মোঃ নুরুল ইসলাম ও পাঠানপাড়া গ্রামের মোঃ ইউসুফ শেখ (৪৫), মোঃ ওমর শেখ (২৮), উভয় পিতা- মৃত মজিবর শেখ এবং সোন্দাহ গ্রামের মোঃ পলাশ (৪৮), পিতা- মৃত আলতাব হোসেন বিশ্বাস।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোলয়া জানান,হেতামপুর এলাকা থেকে ৭ জন জুয়ারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

