ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

শশুরের নির্দেশ অনুযায়ী ২৮ বছর ধরে নিজ গ্রামের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করে যাচ্ছেন বিএনপি নেত্রী পাপিয়া


মার্চ ১৬, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নিজ গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘ ২৮ বছর ধরে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য পাপিয়া ইসলাম। মরহুম শশুরের নির্দেশনা ও অনুপ্রেরণায় তিনি প্রতি বছর পবিত্র ঈদ উপলক্ষে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করে থাকেন।দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে এবারও পাপিয়া নিজ উদ্যোগে গ্রামের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং নতুন কাপড় বিতরণ করেন। সোমবার (১৬মার্চ) সকালে উপজেলার আউটশাহি ইউনিয়নের বলই গ্রামে তার নিজ বাড়িতে এই ঈদ সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করেন। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকার ভোগীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত স্থানীয়রা জানান, পাপিয়া দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে ঈদ উপলক্ষে তিনি প্রতিবছরই গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন, যা অনেক পরিবারের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়।বিএনপি নেত্রী পাপিয়া বলেন, “আমার মরহুম শশুর ইয়াকুব আলি শিকদার সবসময় মানুষের পাশে থাকার কথা বলতেন এবং এলাকার অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার সেই নির্দেশনা ও আদর্শ অনুসরণ করেই আমি গত ২৮ বছর ধরে নিজ গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করে আসছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমার এই উদ্যোগ সফল মনে করি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও গ্রামের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন। তার এই উদ্যোগের ফলে গ্রামের অনেক অসহায় পরিবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে বলে জানান স্থানীয়রা।ঈদ সামগ্রী ও বস্ত্র পেয়ে উপকারভোগীরা পাপিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘদিনের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায় এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।