ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প


মার্চ ২৩, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে—এমন দাবি অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, যুদ্ধ এড়াতে উভয় পক্ষই একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে চায়। তবে তিনি স্বীকার করেন, কোনো চুক্তি হবে—এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

তার ভাষায়, “যদি চুক্তি হয়, তাহলে তা ইরান ও পুরো অঞ্চলের জন্য একটি ইতিবাচক সূচনা হবে।”

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। এমনকি তিনি বলেন, আলোচনার উদ্যোগ নাকি ইরানের দিক থেকেই এসেছে।

এদিকে, ট্রাম্পের এই দাবির বিপরীতে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না।

অন্যদিকে, ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের নেতাদের সঙ্গেও কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে তারা সন্তুষ্ট থাকবে বলেও আশা প্রকাশ করেন।

সূত্র: আল জাজিরা

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।