ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মার্চ ৪, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।‎উপজেলার শাহজাহানপুর এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি চা বাগানে অভিযান পরিচালনা করে।‎

র‍্যাব জানিয়েছে, অভিযানকালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।‎গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাটের লস্করপুর গ্রামের মৃত জনু মুন্ডার ছেলে বিনয় মুন্ডা (৩০) এবং একই এলাকার নিতন বাগতির ছেলে সাথী বাগতি (৩০)।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি হিসেবে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।‎র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদক প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।