ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬

মাধবপুরে বিজিবির অভিযানে দুই ট্রাকে লুকানো ভারতীয় পণ্য জব্দ


মার্চ ২৮, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   ‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে পরিচালিত পৃথক অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৭ মার্চ) ভোর ও সকালে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এসব অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় ৪টার দিকে একটি আভিযানিক দল কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়।এরপর একই এলাকায় সকাল প্রায় ৯টার দিকে আরেকটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ওই ট্রাকের বস্তার ভেতরে লুকানো ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা জব্দ করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পণ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।‎দুটি অভিযানে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।‎‎বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।