

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ ) গোপালপুর সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গোপালপুর উপজেলা প্রশাসন বনাম গোপালপুর পৌরসভা। উৎসাহ উদ্দিপনার মাধ্যমে দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।
প্রতিদ্বন্দ্বিতামূলক প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো: নবাব আলী, ওসি তদন্ত মো: সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, সূতী ভি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহাম্মেদ সোহাগ, উপজেলা ওলামা দলের সভাপতি হাজ্বী বোরহান উদ্দিন।খেলা পরিচালনায় গোলাম রায়হান বাপন ও মো: মাসুদ রানা। প্রীতি ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো : শাহজাহান ভিপি ও বিশ্বজিৎ চক্রবর্তী।প্রীতি ফুটবল ম্যাচে গোপালপুর উপজেলা প্রশাসন ১-০ গোলে বিজয়ী হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭