ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবসে কাজিপুরে বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা


মার্চ ২৬, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা। তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।