ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর


মার্চ ৩১, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি থেকে বঞ্চিত ১,৮২১ জন চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তিনি এ আশ্বাস দেন।

এর আগে, একই স্থানে অবস্থান নিয়ে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন চিকিৎসকরা। সচিবালয় ত্যাগের সময় গাড়িতে ওঠার ঠিক আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধি দলের কাছে এগিয়ে যান। এ সময় তারা সংক্ষিপ্তভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।