ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা


মার্চ ৯, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি:   আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষ করে কন্যাশিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণবন্ত। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নারী অধিকার, সমতা ও কন্যাশিশুর নিরাপত্তা বিষয়ে নিজেদের ভাবনা সৃজনশীলভাবে তুলে ধরে।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুয়ারপাড়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. মাকসুদা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ। এ সময় কলেজের অন্যান্য সম্মানিত অধ্যাপক ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SHARP-এর জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল করিম, জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার সূচনা আক্তার, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসারসহ SHARP-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, CRMC সদস্য এবং স্বেচ্ছাসেবকরা। গণমাধ্যমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. পলাশ শেখ।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” এ বিষয়ে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা নারী-পুরুষের সমতা, নারীর অধিকার এবং কন্যাশিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর প্রতি সম্মান, সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় এবং কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদসহ উপস্থিত অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, নারীদের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি এমন সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।