ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট


মার্চ ১৭, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মেটানোর কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।‎নিহত ফেরদৌস বেগম (৩৫) উপজেলার ছাতিয়াইয়ান ইউনিয়নের এখতিয়ারপুর গ্রামের বাসিন্দা ও আজিজুল ইসলামের স্ত্রী।

‎প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফেরদৌস বেগম সড়ক পারাপারের সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।‎দুর্ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে।

‎খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।