ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

টাংগাইল জেলার সখীপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


মার্চ ১৮, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (টাংগাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের হলরুমে এই আয়োজন করা হয়।প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার কবিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ মাস্টার, ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল ও উপজেলা যুবদলের সদস্যসচিব নাছির উদ্দিন নাছির প্রমুখ।এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।