ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী


মার্চ ২৪, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের দেওয়া ‘ইনডেমনিটি’ (দায়মুক্তি) সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা এবং ছাত্র-জনতার প্রত্যাশাকে সামনে রেখে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। আন্দোলনে যারা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন, তাদের দেওয়া ‘ইনডেমনিটি’ সরকার বহাল রাখবে। পাশাপাশি তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, জনদাবির পরিপ্রেক্ষিতে বিতর্কিত নামগুলো পরিবর্তনের বিষয়টি বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি। এ ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাই আন্দোলনের জনআকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত অধ্যাদেশগুলোকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে কোনো অধ্যাদেশ যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় বা জনস্বার্থের বিরুদ্ধে যায়, সে বিষয়ে তারা দৃঢ় অবস্থান নেবেন।সংসদ ভবনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।