

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ইং) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭