ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার


মার্চ ২৯, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন। তিনি জানান, ফাহিমের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে একদল শিক্ষার্থী তাকে আটক করে। এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, ফাহিম চৌধুরীর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তারা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

শিক্ষার্থীরা জানান, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিজেদের হেফাজতে নেয়। meanwhile, সামাজিক যোগাযোগমাধ্যমে তার আটকের খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।