ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী


ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনের ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।‎বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনী এজেন্ট মুহাম্মদ হারুন।

‎আবেদনে বলা হয়, হবিগঞ্জ পৌরসভার ৮টি, লাখাই উপজেলার ১৬টি, শায়েস্তাগঞ্জের ২টি এবং সদর উপজেলার ৬টি ভোটকেন্দ্রকে দলটি নিরাপত্তা ঝুঁকিপূর্ণ মনে করছে।‎অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাব্বির আহমদ বলেন, “আমরা আবেদনটি পেয়েছি। বিষয়টি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে। প্রয়োজনে ওইসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হবে।”

‎প্রশাসনের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ-৩ আসনে মোট ১৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭১টি, লাখাইয়ে ৩৬টি এবং শায়েস্তাগঞ্জে ৩০টি কেন্দ্র। এর মধ্যে কিছু কেন্দ্রকে প্রশাসন আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।‎নির্বাচন ঘনিয়ে আসায় কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার ও পর্যবেক্ষণ বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।